লিচু আপডেট…

এখন পর্যন্ত বাজারে না এলেও দিনাজপুরে গাছে গাছে লিচুর রং আসতে শুরু করেছে। দু’সপ্তাহের মধ্যেই ফলটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে মুকুল কম হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। পাটুয়াপাড়া এলাকার লিচুচাষি রিজভী হোসেনের দুটি বাগানে লিচুর রং আসতে শুরু করেছে। লাল আভায় আচ্ছাদিত হচ্ছে গাছের ঝুলন্ত লিচুর থোকাগুলো। লিচুর এই রং দেখে মুখে হাসি ফুটলেও দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তিনি বলেন, এমনিতেই এবার গাছে মুকুল কম এসেছে। তার ওপর প্রখর রোদ, তাপমাত্রা বেশি এবং সময়মতো বৃষ্টির অভাবে লিচুর গুটি গাছ থেকে ঝরে পড়েছে। প্রখর রোদের কারণে লিচু ফেটে যাচ্ছে। দিনাজপুরের বিরলের মাধববাটী, রবিপুর, শংকরপুর, রাজারামপুর, সদর উপজেলার মাসিমপুর, উলিপুর, আউলিয়াপুরসহ বিভিন্ন এলাকায় লিচুবাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে সবুজ রঙের থোকা থোকা লিচু ঝুলে আছে। এর মধ্যে আগাম জাতের লিচুতে রং আসতে শুরু করেছে। লিচুর ভারে নুয়ে পড়ছে গাছের ডালগুলো। এই অবস্থায় গাছের পরিচর্যায় ব্যস্ত লিচু চাষিরা। চাষিরা জানান, এ বছর ফলন কম ও পরিচর্যার খরচ বেশি হওয়ায় লিচুর দাম বেশি থাকবে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান জানান, গতবছর দিনাজপুরে লিচুর ফলন ছিল ৩০ হাজার টন। সাধারণত একবছর ফলন বেশি হলে পরের বছর ফলন কিছুটা কমে যায়। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষিরা গাছ ও ফলের পরিচর্যা করছেন। আর দু’সপ্তাহের মধ্যেই বাজারে আসতে শুরু করবে লিচু।
সুত্রঃ যুগান্তর

urbanfreshltd.

Published by Urbanfreshlimited

An Organic farm

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started